এক কাপ চা আর আমি
চা কি শুধু স্বাদের জন্য?
অনেকেই তাই ভাবে।
কিন্তু আমার কাছে চা মানে
একটু থামা,
একটু নিজের সাথে কথা বলা।
আমি বরিশালের মেয়ে।
জীবনে খুব বেশি ঘোরা হয়নি।
তবে মনটা যখন হঠাৎ খুব ভারী হয়ে আসে,
যখন বুকের ভেতর জমে থাকা কথাগুলো
কারও সাথে বলা যায় না—
ঠিক তখনই আমি চলে যাই
কীর্তনখোলা নদীর দপদপিয়া ব্রীজে।
হাতে থাকে টংয়ের এক কাপ গরম চা।
সন্ধ্যার আগ মুহূর্তটা সেখানে অন্যরকম।
সূর্যটা ধীরে ধীরে নামতে নামতে
আমার গায়ে ছড়িয়ে দেয় রঙিন আলো।
নদীর জলে সেই আলো কাঁপে,
আর আমার ভেতরের কষ্টগুলোও
কেমন করে যেন শান্ত হয়ে আসে।
জানি না ঠিক কী আছে ওই জায়গাটায়।
কোনো বড় আয়োজন নেই,
কোনো বিলাসিতা নেই।
শুধু নদী, আকাশ, ব্রীজ
আর এক কাপ চা।
কিন্তু ওই এক কাপ চা-ই
আমাকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে।
মনে হয়—সব ঠিক হয়ে যাবে।
সব কষ্টেরও একটা শেষ আছে।
যদি সব চায়ের গল্প একই হয়,
তাহলে জার চা কেন আলাদা?
কারণ জার চা
শুধু স্বাদ দেয় না,
এটা মানুষের গল্প বোঝে।
নীরব সময়, চুপচাপ সন্ধ্যা,
আর মন ভালো হয়ে যাওয়ার মুহূর্তগুলোকে
নিজের করে নিতে জানে।
আমার জীবনে এক কাপ চা মানেই
শান্তি,
স্মৃতি,
আর একটু আপন হয়ে যাওয়া।
#JARTea #JarCha #JarTeaStory
#JarTeaContest #JarTeaExperience
#WhyJarTea
