আমার জীবনে এক কাপ চায়ের গল্প
জার চা কেন আলাদা কারণ, জার চা অভিজাত স্বাদ আর ঘ্রাণের অপূর্ব সমন্বয়। বাছাইকৃত ব্লেন্ড আপনার প্রতিটি দিনকে করবে সজীব ও সতেজ।জার চা আপনাকে দিচ্ছে সেরা বাগানের সর্বোচ্চ মানের দানাদার চা। এর বৈশিষ্ট হলো : চায়ের কেটলিতে একটু বেশি সময় নিয়ে লিকার ছাড়ে, এবং ৩-৫ ঘন্টা লিকার দিয়ে থাকে। চায়ের জগতে সেরা চা পান করতে চাইলে, কোন চিন্তা ছাড়া বসছে নিন জার চা।
আমার জীবনে এক কাপ চায়ের গল্প —
ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট ভাইভায় আমাকে জিজ্ঞেস করলো আপনি চা পান করেন। আমি হ্যাঁ সূচক জবাব দিলাম। আচ্ছা আপনি যখন চা পান করেন তাহলে আপনার আই কিউ টেস্ট করি। তারপর আমার সামনে এক কাপ চাও দেয়া হলো।আচ্ছা বলুন তো একটা চায়ের কাপের ডাঁটি (হাতল) কোনদিকে থাকে? আপনি এ প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে, আপনি ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ার উপক্রম। কি বলবো হাতে এক মিনিট সময়। ডানে না বামে। বাম হাতে ধরলে একদিকে। উফ শিট। নীরবতা ভেঙে সে বলল বামে স্যার। ভাইভা বোর্ড বলল “ওকে ইউ মে গো নাও।” আমি সেই উত্তর পারলাম না। কোনোদিন এভাবে বিষয়টি নিয়ে সে ভেবে দেখেনি। উত্তর সহজ চায়ের কাপের ডাটি চা কাপের বাইরের দিকে থাকে। ডানে, বামে বা ভেতরে থাকে না।
সবকিছুতেই ভাবনার বিষয় আছে। আমরা সবকিছু সহজ ভাবে নিয়ে জীবনটাকে উপভোগ্য করতে পারি। ভুলের মধো আফসোসের কিছু নেই। অজ্ঞতার মধ্যে আফসোসের বসতি।
