JAR TEA STORIES আপনার গল্প, আমাদের চা

জার চায়ের সাথে আমার অনুভূতির গল্প ☕

By Sharif Khan • January 30, 2026

জার চা সব থেকে আলাদা, কারণ এটা শুধু পানীয় না এটা একটা অনুভূতি। ঢাকনা খুললেই বের হয় স্মৃতি, শান্তি আর নিজের সাথে একটু কথা বলার সুযোগ। এই চা বানাতে তাড়াহুড়ো চলে না, এখানে ধৈর্য লাগে, ঠিক যেমন ভালো লাগা তৈরি হতে সময় লাগে।
জার চায়ের সাথে আমার সেরা অনুভূতিটা আসে নীরব কোনো বিকেলে। চারপাশ চুপচাপ, হাতে উষ্ণ জার, আর মনে অদ্ভুত এক প্রশান্তি। মনে হয়, পৃথিবী যতই ব্যস্ত হোক, এই মুহূর্তটা শুধু আমার। এক চুমুক চা, এক চুমুক স্বস্তি – সব দুশ্চিন্তা যেন জারের ভেতরেই আটকে থাকে। তখন বুঝি, জার চা মানেই নিজের জন্য রাখা একটু নিরিবিলি সুখ। 🤍🍃

🔗 View original Facebook post

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *