JAR TEA LIFE STORY • CURRENT CAMPAIGN

আমি কি ভালো আছি?

আপনি কোন মানুষটাকে আপনার জীবনের সবটুকু দিয়ে খুশি করতে পেরেছিলেন?

অন্যকে খুশি রাখতে রাখতে একসময় আমরা নিজেরাই খুশি থাকতে ভুলে যাই। আপনার জীবনের এমন একটি সত্য অভিজ্ঞতা আমাদের বলুন, যা আপনাকে বদলে দিয়েছে বা নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

সম্মাননা: নির্বাচিত গল্প JAR TEA Life Story সিরিজে প্রকাশিত হবে এবং বিশেষ গল্প নিয়ে ভিডিও তৈরি করা হবে।

আপনার নিজের সত্য গল্প পাঠান

AI দিয়ে ভাষা ঠিক করতে পারেন, কিন্তু ঘটনা ও অভিজ্ঞতা অবশ্যই আপনার নিজের হতে হবে।

MP4/WebM/MOV, সর্বোচ্চ 250 MB. ভিডিও সরাসরি JAR TEA R2-তে সংরক্ষিত হবে।

প্রকাশিত গল্প

এক কাপ চায়ে জীবনের গল্প।

Rashed • Chittagong

ভালো না থাকার পেছনেও হয়তো একটা গল্প থাকে। ❤️
ইচ্ছে হলে আপনার সেই গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করুন। ☕

💬 1 মন্তব্য
শাফায়াতজায়গা টা অনেক সুন্দর
মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।

"দিনশেষে আমি ও ভালো আছি"

Masuda Akhter • Dhaka

"দিনশেষে আমি ভালো আছি"

জীবন যতটা সহজ মনে হয় ততটা সহজ না, ঠিক আমার জীবনটা ও সহজ ছিল না। কিন্তু প্রতিটা কঠিন সময় আমাকে নতুন কিছু শিখিয়েছে। গ্রামের কৃষক বাবার ঘরে ছিল জন্ম, তাই সুখ দুঃখ নিয়ে বেড়ে ওঠা। জীবনে এসেছে অনেক ঝড় তুফান কিন্তু কখনো ভেঙে পড়িনি, ভালোমন্দ অনেক মানুষ এসেছে, কেউ পাশে থেকেছে, আবার কেউ প্রয়োজন ফুরালে দূরে চলে গেছে। তবুও আমি থেমে যাইনি। কারণ সেই সহজ সরল কৃষক বাবার একটাই কথা ছিল কারও কাছে মাথা নত করবে না কারও কাছে, একমাত্র আল্লাহ তোমার জন্য যথেষ্ট।

বাবার সেই কথা গুলো সবসময় মাথায় রাখছি, তাই কখনো নিজের সাথে যুদ্ধ করেছি, কখনো পরিস্থিতির সাথে। ছোট থেকে অনেক স্বপ্ন নিয়ে বড়ো হয়েছি, কিন্তু স্বপ্ন গুলো বাস্তবায়ন করার আগেই শেষ হয়ে গেছে, খুব ছোট থাকতেই বিয়ে হয়ে গেছে, তাই কিছু অপূর্ণতা রয়ে গেছে। মেয়ে মানুষ তাই চাইলে ও অনেক কিছু করা যায় না, হয়তো অনেক মেয়ে পারে সবার সাথে যুদ্ধ করে নিজের অবস্থানে থাকতে। আমি জানি, সবকিছু একদিনে বদলে যায় না তাই ধীরে ধীরে নিজের পথ তৈরি করতে হয়।

আমার জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু পাইনি, তা নিয়ে কষ্ট নাই। তা নিয়ে আফসোস না করে যা আছে, তা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আজকের কষ্ট একদিন আমার সফলতার গল্পের একটা অংশ হয়ে থাকবে। তাই জীবনে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।

💬 0 মন্তব্য
মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।