JAR TEA STORIES আপনার গল্প, আমাদের চা

চা আর পাহাড়ের গল্প

By Md. Sadiqur Rahman Shibli • January 30, 2026

JAR TEA শুধু একটা চায়ের নাম না, এটি এক ধরনের অনুভূতি। এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই চা মানুষকে রাখে সতেজ, হার্টকে রাখে ভালো, সেই সাথে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। আর এই চায়ের সঙ্গে জড়িয়ে আছে নানা ধরনের গল্প। এইতো কয়দিন আগে আমরা কয়েক বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলাম বান্দরবান এর পাহাড়ি এলাকায়। পরিবেশ আর প্রকৃতিতে ঘুরতে গেলে সাথে যদি চা থাকে তাহলে ফিল হয় অন্য রকম। আর তাই আমি চা লাভার হওয়াতে আমার সাথে ছিল জার চা। সারাদিন ঘুরাঘুরি করার পর আমরা রাত্রি যাপন করি পাহাড়ি এক গ্রামে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই সবাই আমাকে চা বানানোর দায়িত্ব দিলো কারন চা বানানোর সুনাম আমার আগে থেকেই ছিল। তবে এবার পাহাড়ি বাচ্চা ও বয়স্ক মানুষদের কেও আমাদের চায়ের আড্ডায় আমন্ত্রণ জানালে তারাও আমাদের সাথে যোগ দেয়। তাদের সাথে চায়ের আড্ডায় আমরা মেতে উঠি নানান খুনসুটিতে। চা খেতে খেতে তাদের সরলতা সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছিল। চা খেয়ে উপজাতীয়রা তাদের ভাষায় খুব প্রশংসা করে আমার হাতে তৈরি চা খেয়ে এবং জিজ্ঞেস করে এটা কোন কোম্পানির চা। আমি ব্যাগ থেকে জার চায়ের প্যাকেট বের করে দেখাই তাদেরকে। আর বিদায় বেলায় তাদের হাতেও তুলে দেই এক প্যাকেট জার চা। হয়তো আর কোনদিন তাদের সাথে হবে না দেখা কিন্তু চায়ের আড্ডার সেই দৃশ্যগুলো আজও বারবার ভেসে ওঠে মনের মাঝে। আর এভাবেই তৈরি হয় জার চা’য়ের মাধ্যমে একধরণের ভালোলাগা, ভালোবাসা ও অনুভূতি ।

#JARTea #JarCha #JarTeaStory
#JarTeaContest #JarTeaExperience
#WhyJarTea

🔗 View original Facebook post

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *