জার চা কেন আলাদা? আমার জীবনে এক কাপ চা’য়ের গল্প কী?
সব চা’য়ের গল্প এক হলেও জার চা’য়ের গল্প ব্যাতিক্রমী। কেননা, জার চা প্রকৃতির স্পর্শে তৈরি। অধিক সময় ধরে চমৎকার রং ও গাঢ় লিকার দিয়ে জার চা মোহিত করে রাখে আশ -পাশের সকল চা পিয়াসী মানুষকে। জার চা সেরা বাগানের সর্বোচ্চ মানের বিশুদ্ধ দানাদার চা। জার চা মানে, মিষ্টি প্রশান্তির অনুপম ছোঁয়া। জার চা এর সুরুৎ সুরুৎ প্রতিটি চুমুকে মন হয় চাঙা ও সজীব। মস্তিস্কের প্রতিটি কোষে আনন্দ অনুভুত হয়। জার চা মানেই- অনুভুতির স্বপ্ন ডানায় ভাবনার প্রজাপতি খেলা করে চুমুকে চুমুকে। জার চা গুণগত মানের ন্যায্যতায় সেরা। JUSTIFY ABILITY RARITY – JAR Tea! জার টি স্বনামধন্য একটি ব্র্যান্ড! কাজের চাপ, ব্যাস্ততা, ক্লান্তির অবসাদে বিশ্বস্ত পরম বন্ধু হয়ে জার চা জায়গা করে নিয়েছে আমাদের সকালের নাশতায়, বিকেলের আড্ডায়, ভ্রমনের আনন্দে এবং আমাদের কর্ম স্পৃহায়! জার চা আমাদের দৈনন্দিন চাহিদার আনন্দময় অংশীদার! তাই জার চা আলাদা!
আমার জীবনে এক কাপ চায়ের গল্প:
অফিস শেষে বাসায় ফিরি বাসে করে। যানজট, হৈচৈ, ধুলো মাখা শরীরে একগাদা বিরক্তি আর ক্লান্তির অবসাদ নিয়েই বাসায় ফিরতে হয়। মেজাজটা একটু অস্বস্তিকর হয় বটে। একটা সময় বাসায় পৌঁছি। আমার স্ত্রী শাওয়ারের যাবতীয় জিনিস আগে থেকেই রেডি রাখে প্রতিদিন। আমিও শাওয়ার নিয়ে খেতে বসি। দুজনেই খাই নিয়মিত এক সাথে। খাওয়া শেষে ওই আমার জন্য প্রতিদিন চা তৈরি করে। মাঝে মধ্যে আমিও করি। তবে চা খাওয়ার জন্য আমাদের খুব পছন্দের একটি জায়গা আমরা করে রেখেছি বাসার সামনের বারান্দার এক কোণে। যেখানে জুই চামেলী, মালতী আর লাল গোলাপ কলি ফোটে মৌসুমে মৌসুমে! তো আমরা ছোট্ট টেবিলে কাঠের কেদারায় মুখোমুখি বসে চা পান করি। সুরুৎ সুরুৎ শব্দের প্রতিটি চুমুকে ছুটে আসে নিস্তব্ধ রাতের জোনাকী! ভাবনারা পাল তুলে ছুটে চলে আনন্দ পানসীতে। স্বপ্নের মায়ায় আমরা দুজন মাতি আবেগে, অনুভবের মায়া কাব্যে। গল্প, হাসি তে, আমাদের সময় কেটে যায়! তন্দ্রা দেবীর বুকে ঘুমিয়ে পড়ে চাঁদ। আমরা জেগে থাকি মায়ায়। ভালোবাসায়। সময় গঁড়িয়ে যায়। ধুঁয়া ওঠা চায়ের কাপে জমা হতে থাকে প্রেমের উষ্ণ অনুপম সুখ! এক কাপ চায়ের গল্পের সাথে আমরা মনের আকাশে ওড়াই ভালোবাসার রঙিন লাটাই ঘুড়ি! চা ফুরিয়ে গেলেও রেশ রয়ে যায় ভালোবাসার! প্রীতির নীল খামে খুশির মুখরতায় কখনো বৃষ্টি নামে; কখনো রোদ্দুর খেলা করে এক কাপ চা’য়ের গল্পে!
