এক কাপ চা এক ধারা স্মৃতি
জার চা কেন আলাদা ✅ আমার কাছে জার চা আলাদা কারণ আমরা কাছে জার চা এর মাঝে বাংলাদেশের চা বাগানের প্রকৃতির সতেজতার গন্ধ পাওয়া যায়। আমি যখন থেকে জা চা পান করি তখন থেকেই আমার কাছে মনে হলো আসল চা এর স্বাদ জার চা এর মধ্যে আছে। বিভিন্ন ব্রান্ডের চা পান করেছি কিন্তু জার চা এর মতো আলাদা স্বাদ অন্যরকম রং আমি পাই নাই।এক অন্যরকম স্বাদ অন্যরকম রং।জার চা প্রকৃতির কথা বলে। প্রকৃতির স্পর্শে তৈরি জার চা। Jar tea Gold black tea এর চা বানানোর পর চা এর রং টা অনেক সুন্দর হয় অনেক স্বাদ হয় যা আমাকে সতেজ করে তোলে মুগ্ধ করে তোলে। তাই জার চা আমার কাছে আলাদা। আমার জীবনে চা এর গল্প ✅ জার চা একটা চমৎকার ক্যাম্পেইন নিয়ে এসেছে জীবনের এক কাপ চা এর গল্প। সত্যি বলতে আমার জীবনের এক কাপ চা এর গল্প সুখ দুঃখ এর স্মৃতি জড়িত। ছোটকালে থেকে আমরা চার ভাই-বোনরা বিকেল বেলায় একসাথে বসে চা পান করতাম আর গল্পে মেতে উঠতাম । আমাদের গল্পের মধ্যমনি ছিল আমার মা। আমাদের সবার হাতে এক কাপ চা থাকতো আর আমরা ফিরে যেতাম অনেক দূরের গল্পে। সকালে আব্বু এর ডাক, এক কাপ চা দাও সেই মিষ্টি ডাক আজো মনে পড়ে। বড় হবার পরেও এক সাথে বসে চা খাওয়া আমরা বাদ দিই নাই। যখনি আমরা সবাই মিলে কোথাও একত্রিত হতাম আমাদের সবার হাতে হাতে থাকতো এক কাপ চা। আর কখনো কখনো দুধ চা এর মধ্যে হাত রুটি ভিজিয়ে খেতাম। আমাদের পাবনা অঞ্চলের মানুষ চা এর মধ্যে হাত রুটি ভিজিয়ে খেতে অনেক পছন্দ করে। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি এমন জিনিস।আজো আছে সেই চা এর মধ্যে রুটি ভিজিয়ে খাওয়ার শখ। এক কাপ চা আজো আছে কিন্তু নেই সেই মানুষগুলো। যাদের সাথে বসে চা পান করতাম বিস্কুট রুটি চা এর মধ্যে ভিজিয়ে খেতাম। যখনি আম্মু এর কাছে যেতাম আমি, আমার আর আম্মুর হাতে থাকতো এক কাপ চা আর আমার আপু চা এর কাপ নিয়ে এসে আড্ডায় যোগ দিতো।।আর আমরা চলে যেতাম জানা অজানা অনেক গল্পে। আজ যখন এক কাপ চা হাতে নিই তাদের কথা মনে পড়ে চোখের কোনে পানি আসে,আর আড্ডা দেয়া হবে না তাদের সাথে এক কাপ চা হাতে নিয়ে,আর শোনা হবে না আব্বুর চা এর জন্য ডাক ,বিকেল বেলা আম্মু এর কন্ঠ চা খাবে। আবার কখনো ফিরে যাই তাদের সাথে এই চা নিয়ে সুন্দর সুন্দর স্মৃতিতে। সময় চলে যায় মানুষ বদলায় যায় কিন্তু বদলায় না মনের গভীরে থাকা কষ্ট। আমার খুব ইচ্ছে করে আবারো যদি বাবা মা ভাই বোনদের সাথে এক কাপ চা-এর আড্ডায় মেতে উঠতে। এই কাপ চা আমাকে নিয়ে যায় স্মৃতিতে আবার নিয়ে যায় ভালোবাসার রাজ্যে। কিছু স্মৃতি কষ্ট দেয় আবার কিছু স্মৃতি আনন্দ দেয়। আমি যখন এই লেখাটি লিখছি তখন আমার পাশে ছিল এই কাপ জার চা। এক কাপ জার চা, আমি আর আমার মনের গহীনে থাকা স্মৃতির গল্প। #teastory #MyMemorableMoments #JARTEA JAR TEA #JARTea #JarCha #JarTeaStory
#JarTeaContest #JarTeaExperience
#WhyJarTea
