JAR TEA STORIES আপনার গল্প, আমাদের চা

এক কপ জার চা

By Shahriar emra rony • January 30, 2026

চা কি শুধু স্বাদের জন্য?
আমার কাছে চা মানে একটু থামা—নিজের ভেতরটা শোনা।
সকালের তাড়াহুড়ো, দিনের চাপ, নীরব ক্লান্তি—সব কিছুর মাঝখানে এক কাপ চা যেন আমাকে নিজের কাছে ফিরিয়ে আনে। ঠিক সেই সময়েই জার চা আসে আলাদা হয়ে।
জার চা আমার কাছে শুধু এক কাপ পানীয় না, এটা আমার প্রতিদিনের ছোট্ট রিচুয়াল। যখন মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরে বেড়ায়, তখন জার চায়ের প্রথম চুমুকেই মনে হয়—সবকিছু ঠিক হয়ে যাবে। এর স্বাদে আছে পরিচিত একটা উষ্ণতা, যে উষ্ণতা ভিড়ের মধ্যেও আপন করে নেয়।
অনেক চা খেয়েছি, কিন্তু জার চা আলাদা কারণ এটা আমার গল্পের সাথে মিশে গেছে। পরীক্ষার আগের টেনশন, অফিসের লম্বা দিন শেষে বারান্দায় দাঁড়িয়ে থাকা, কিংবা বৃষ্টির বিকেলে চুপচাপ জানালার পাশে বসে থাকা—সব মুহূর্তেই জার চা ছিল সঙ্গী।
জার চা আলাদা কারণ এটা শুধু ক্লান্তি দূর করে না, মনে সাহসও যোগায়। এটা আমাকে মনে করিয়ে দেয়—এক কাপ চায়ের মতো জীবনকেও ধীরে ধীরে উপভোগ করতে হয়।
তাই যদি প্রশ্ন করা হয়, “সব চায়ের গল্প যদি এক হয়—তাহলে জার চা কেন?”
আমার উত্তর একটাই—
কারণ জার চা আমার জীবনের গল্পের অংশ। ☕🌿

🔗 View original Facebook post

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *