জার চা মানে পাওয়ার ব্যাংক
সামিমা শ্রাবণী
একদিন বাসার খালা খুব গম্ভীর মুখে এসে বলল,
“আজ কিন্তু স্পেশাল চা বানাইছি।”
আমি ভাবলাম—আহা! আদা-লেবু নাকি দুধে ফেনা তোলা চা!
বারান্দায় বসে মোবাইল স্ক্রল করতে করতে দেখি—
খালা আসছে… হাতে একটা Jar 😐
Jar টা টেবিলে রেখে বলল,
“এই নেন, চা।”
আমি মনে মনে বললাম,
“এটা কি চা, না চায়ের ভবিষ্যৎ প্রজেক্ট?”
ঢাকনা খুলে দেখি—চা না, যেন চায়ের ঘন সংস্করণ!
এক চুমুক দিতেই মাথার ভেতর WiFi ফুল সিগনাল 📶
ঘুম পালায়, দুশ্চিন্তা পালায়, এমনকি পাশের বাসার বিড়ালটাও তাকিয়ে থাকে।
আমি বললাম,
“খালা, এই চা বানাতে কী দেন?”
খালা হেসে বলল,
“চা পাতা, পানি… আর একটু রাগ।”
সেই দিন থেকে বুঝে গেছি—
কাপের চা শুধু চা,
আর Jar cha মানে ঘরের পাওয়ার ব্যাংক 🔋😂
