JAR TEA STORIES আপনার গল্প, আমাদের চা

মায়ের হাতে jar চা

By সিদরাতুল মুনতাহা • January 30, 2026

রাতটা আজ বেশ গভীর। টেবিলের ওপর ফিজিক্সের মোটা বইটা খোলা, আর আমি মহাকর্ষ আর অভিকর্ষের হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত। যখন মনে হচ্ছিল আর পারছি না, ঠিক তখনই ঘরের দরজায় মায়ের চেনা ছায়া।
​মা হাতে করে এক কাপ ধোঁয়া ওঠা Jar Tea নিয়ে এলেন। আলতো করে মাথায় হাত রেখে বললেন, “অনেকক্ষণ তো হলো, এবার এই চা-টুকু খেয়ে একটু জিরিয়ে নে।”
​মায়ের হাতের সেই Jar Tea-র সুঘ্রাণে নিমেষেই মনটা ভালো হয়ে গেল। কাপে প্রথম চুমুক দিতেই অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়ল শরীরে। মনে হলো, সব জড়তা কাটিয়ে আমি আবার নতুন শক্তিতে জেগে উঠছি। মা যেমন পরম মমতায় আমাদের আগলে রাখেন, এক কাপ Jar Tea-ও যেন ঠিক তেমনি নিপুণ স্বাদে আমার সব ক্লান্তি ধুয়ে দিল।
​ফিজিক্সের কঠিন সূত্রের চেয়েও সহজ সমাধান হয়ে এল এই এক কাপ চা। এখন আর পড়াশোনাকে বোঝা মনে হচ্ছে না, বরং Jar Tea-র লিকারে সিক্ত হয়ে নতুন উদ্যমে অংকগুলো মেলাতে শুরু করলাম।
​মায়ের হাতের ভালোবাসা আর Jar Tea-র আভিজাত্য—এই দুইয়ে মিলেই আমার এইচএসসি প্রস্তুতির রাতগুলো এখন অনেক বেশি আনন্দময়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *