দাদীর সাথে চায়ের গল্প
আজকে চা খেতে খেতে আমার চা ☕️ এর গল্প শুনাব।
এক কাপ চা শুধু চা না, এক কাপ চায়ের মধ্যে অনেক সৃতি লুকিয়ে থাকে। আমার জীবনে ঠিক এমন অনেক গল্প আছে চা নিয়ে। আমি যখন অনেক ছোট তখন থেকে দেখতাম আমার দাদী চা খেত। আমার দাদী দাদা চা খেত মাঝেমধ্যে দেখতাম সবাই মিলে খেত। কিন্তু আমার দাদী বেশি খেত সকাল এবং সন্ধ্যা তার সাথে আমি ছিলাম। আমার দাদী সবসময় গাভী মানে যে গরু দুধ দেয় সেটা। তাই সবসময় বাড়িতে দুধ থাকতো তাই দুধের চা সবসময় খেত আর আমি চায়ের সাথে মুড়ি খেতাম আমার অনেক পছন্দের ছিল। আমি যখন একটু বড়ো হলাম ক্লাস তৃতীয় বা চতুর্থ পড়ি তখন হঠাৎ দাদীর সব গরু বিক্রি করে জমি কিনলো তাই দাদীর চা খেতে অনেক কষ্ট। তারপর আমার আব্বা আমার দাদীকে দুধ রোজ বা জোগান করে দিল ১ পোয়া করে কারণ দুধ এর দাম বেশি। আমার দাদী সেই দুধে পানি মিশিয়ে রাখতো সেটা সারাদিন খেত। সবথেকে মজার বেপার হলো দুধ আগে মাটির ছোট্ট পাতিলে জাল দিয়ে শিকিয়া ঝুলিয়ে রেখে দিত। আর সেই দুধ আমি চুরি করে খেতাম আর আমাকে অনেক বোকা দিত আর বলতো সকালে আসিস তোকে চা দিব। আসলে যারা চা খায় তারা একমাত্র বুঝে চায়ের আসল মজা এবং স্বাদ। আমার দাদীকে এক বেলা ভাত না দিলে থাকতে পারতো কিন্তু এক বেলা চা না দিলে থাকতে পারতো না। সেই দাদী কাছ থেকে শিখা চায়ের অভ্যাস আজ পর্যন্ত ভুলতে পারিনি। সারাদিন খাই না খাই সকালে এক কাপ চা আমার লাগে। এখন বুঝি দাদীর সেই দুধ চুরি করে খেলে দাদী এতো কষ্ট কেন পেত, আসলে তার চা ছাড়া চলতো না তাই। এই হলো JAR TEA চায়ের সাথে আমার গল্প।
