আমার চায়ের গল্প
আমার চায়ের গল্প
চা প্রেমী মানুষ আমি। চা খাওয়া শিখেছি দাদার কাছ থেকে। ছোটবেলা দাদাকে যখন দেখতাম চা খেতে তখন দাদার সাথে সাথে আমিও চা খেতাম, কত যে গরম চা খেয়ে জিব্বা পুড়েছি তার হিসাব নেই। আর এখন তো প্রতিদিন অন্তত এক কাপ চা না হলে আমার চলেই না।
চা শুধু একটি পানীয়ই নয়,এটি ক্লান্তি দূর করে, শরীর চলমান রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, আর আমার মত চা প্রেমীদের কাছে চা শুধু পানীয় নয় বরং প্রশান্তি,আড্ডা ও বন্ধুত্বের এক অবিচ্ছেদ্য মাধ্যম। এক কাপ চা মানেই এক অদ্ভুত প্রশান্তি। চা কখনো একা হতে দেয় না, এটি স্মৃতি নিয়ে আসে গল্প তৈরি করে এবং জীবনে ছোট ছোট মুহূর্তগুলোকে বিশেষ করে তোলে,তাই এক কাপ চা আমার আত্মার প্রশান্তি এনে দেয়। এক কাপ চা যেন এক নিঃশব্দ কবিতা, যা হিম শীতল সকালে উষ্ণতার গল্প বলে এবং মন ছুয়ে দেয়। এই শীতের বিকেলে প্রিয়জনের সাথে একসাথে বসে এক কাপ জার চা খাবার মজাই আলাদা। যদি সঙ্গী
থাকে পাশে জার চা সাথে থাকলে আর কি চাই সাথে। ❤️❤️❤️
#WhyJarTea
#JARTEAChallenge
#JarTeaStory
#JarTeaContest
#jarteaexperience
