JAR TEA STORIES আপনার গল্প, আমাদের চা

এককাপ চায়ের গল্প

By Ismita jahan • January 31, 2026

চা আমার কাছে এক অন্য রকম অনুভূতি। 😇😇
সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে ঘুম ই কাটে না।আবার যখন সন্ধ্যা তখনও এক কাপ চা খাওয়া লাগবেই।অন্যান্য নাস্তা যাই খাই না কেন চা খেতেই হবে। রোগীদের যেমন ঔষধ ছাড়া চলে না তেমনই আমার চা ছাড়া চলে না। 🌿
বাহির হতে ক্লান্ত হয়ে আসলে এক কাপ চা আমার লাগবেই। চা খেলে শরীর টা ফুরফুরে হয়ে যায়।আমার সাইনোসাইটিস এর সমস্যা তাই প্রায় সময়ই মাথা ব্যথা থাকে। তখন মশলা দিয়ে এক কাপ চা আমার অনেক দরকার। চা খেলে শরীরটা পুরো খরখরা হয়ে যায়। আমার কাছে মনে হয় সব কিছু মূলে চা।চা আমার সব সমস্যা দূর করে দেয়।☕🥰
আবার আনন্দের মুহূর্তেও চা প্রয়োজন।আমার ফুপাতো, চাচাতো ভাই বোনরা এক সাথে হলে এক সাথে অনেক মজা করি। সেই মুহূর্তটাকে বেশি সময় ধরে রাখতে দরকার হয় চায়ের। আমরা অনেক রাত জেগে মজা করি। আমরা লুডু,উনো খেলি সবাই এক সাথে।খেলার বিরতিতে এবং ঘুম দূর করতে আমরা চা ছাড়া চলেই না।😋😋
চা এমন একটা জিনিস যা সবারই পছন্দ। চা আমাদের তৃপ্তি দেয়,আমাদের শক্তি যোগায়।চা আামাদের বেঁচে থাকার কারণ।
জার চা এর মাঝে অন্যতম।কারণ জার চা আসে প্রকৃতি থেকে। ভেজাল মুক্ত। আমাদের বিশ্বাস ও আস্থার জায়গা হলো জার চা।জার চা নিশ্চিন্তে পান করি।আমাদের ভরসার হলো জার চা।✅

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *